• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

নীলফামারীতে ৩ শিবির কর্মীর কারাদন্ড

Adalotসিসি নিউজ: মানবতাবিরোধী আপিলের মামলায় জামায়াত নেতা কামরুজ্জামানের মৃত্যুদন্ডের পূনঃবহাল রায়ে নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার ও ডিমলা সড়কের সাইডনালা বাজারে চলাচলকৃত বেশ কিছু মালবাহী ট্রাক,মটরসাইকেল ভাংচুর করেছে শিবির কর্মীরা। সোমবার ওই মামলার রায়ের পর এই ভাংচুর চালানো হয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থল গেলে হামলাকারীরা  পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পুলিশের হাতে ৫ শিবির কর্মী যথাক্রমে শামীম, শাহীন, আবু বক্কর,নিলয় ও লেবু কে আটক করে।
অভিযোগ মতে আটকের পর বালাগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির চার নম্বর সদস্য সাখোয়াত হোসেন, নিলয় ও লেবু নামের দুই শিবির কর্মীকে  ছাড়িয়ে নেন।
অপর দিকে সরকারী কাজে বাধা দেয়ার অপরাধ এনে পুলিশ বাকী ৩ জন শিবির কর্মীকে  ভ্রাম্যমান আদালতে হাজির করেন। বিকাল সাড়ে ৩টায়  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারী ভুমি কমিশনার কামরুল হাসান তিন শিবির কর্মীর মধ্যে শাহীনের ২০দিন, আবু বক্করের ১৫ দিন ও শামীমের ১০ দিন করে ১৮৬ ধারায় অভিযোগ এনে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেন।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ