• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ডিমলায় জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

Mader-Logoডিমলা প্রতিনিধি: জুয়া খেলাকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় জুয়ারীদের ধারালো অস্ত্রের কোপে  মমিনুর রহমান (২২) নামের এক জুয়ারী নিহত হয়েছে। এ ঘটনায় বকুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নিহত মুমিনুরের লাশ নিজ বাড়ী থেকে উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের  ছাতনাই বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি বাঁশ ঝাড়ে শুক্রবার সকাল থেকে গ্রামরে ফজলুল হকের ছেলে জুয়ারী মমিনুর রহমানসহ একই গ্রামের মজনু রহমানের ছেলে সাদ্দাম হোসেন, মশিউর রহমানের, ছেলে শাহীন হোসেন (২২), কাওছা মাহমুদের,ছেলে আবুল হোসেন(২০) ও রশিদুলের ছেলে বকুল ইসলাম (২২) জুয়া খেলছিল রাতপর্যন্ত । এ খেলায় অন্যান্য জুয়ারীদের হারিয়ে সাত হাজার টাকা জিতে খেলাস্থল থেকে ওঠে পড়ে মমিনুর। এ নিয়ে রাত হেরে যাওয়া জুয়ারীদের সাথে মমিনুরের বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে হেরে যাওয়া জুয়ারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ওই বাঁশঝাড়ে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে রংুপর নেয়ার পথে জলঢাকায় তার মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে বকুল নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ