• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

সৈয়দপুর সিপিবি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

cpb-2সিসি নিউজ : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কমরেড নূরুজ্জামান জোয়াদ্দার সভাপতি এবং কমরেড দেলোয়ার হোসেন জেভিস্কোকে সাধারণ সম্পাদক করে সিপিবি’র সৈয়দপুর উপজেলা শাখার  ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার মুর্তজা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নরেশ চন্দ্র রায়।
ভাত-কাপড় জমি-কাজ, কমিউনিস্ট পার্টির এক আওয়াজ। কেউ খাবে কেউ খাবেনা তা হবেনা- এই শ্লোগান নিয়ে শনিবার সকাল ১০টায় মর্তজা মিলনায়তনে শুরু হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড শাহীন রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কমিটির সভাপতি শ্রীদাম দাস ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
সম্মেলনের উদ্বোধন ও র‌্যলি শেষে শুরু হয় আলোচনা সভা। কমরেড আবুল ফজল টুটুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা বিপ্লব রায়, যুব নেতা নরেশ চন্দ্র রায়, উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক শফিউল ইসলাম রন্জু, রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, ওয়ার্কাস পার্টির সা: সম্পাদক রুহুল আলম মাষ্টার, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় সদস্য এ্যাড: তুষার কান্তি রায় ও পার্টির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জেভিস্কো।
এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ এবং পরিচয় পর্বের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সম্মেলনের  কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ