• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

প্রতিযোগিতামূলক শিক্ষাই শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক- হুইপ

DSC03740সিসি নিউজ: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি বলেছেন, প্রতিযোগিতামূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে আগ্রহী হয়ে উঠে। আর এতে শিক্ষার্থীদের মেধা বিকাশের উন্মেষ ঘটে। সৈয়দপুর মেধা বিকাশ স্কুল মাঠে গতকাল শনিবার বিকেলে আয়োজিত প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট’র ফলাফল, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দপুর মেধা বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাহফুজার রহমার রুবেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আগে একটি মডেল টেস্ট পরীক্ষার আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবীদার মেধা বিকাশ স্কুল কর্তৃপক্ষ এবং এর জড়িত সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। তিনি এ আয়োজন ধরে রাখার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষ অফিসার মো. আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন মেধা বিকাশ স্কুলের প্রধান শিক্ষক মোছা. আমিনা বেগম।
উল্লেখ্য যে, এবারে প্রাথমিক মডেল টেস্ট পরীক্ষায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধা তালিকায় ২২জন শিক্ষার্থীকে এককালীণ বৃত্তি ও অংশগ্রহণকারী সকলকে সান্তণা পুরস্কার প্রদান করা হয়। পরে মেধা বিকাশ স্কুলের শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাহাট রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ