• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

পীরগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা

Dorsonপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে  ধর্ষনের চেষ্টার অভিযোগের সংবাদ মিলেছে। এ ঘটনা ধামাচাপা দিতে একটি মহল উঠে পরে লেগেছে। অপরদিকে লজ্জায় ওই পরীক্ষার্থীর অসহায় পিতা আত্মহত্যার চেষ্টা করলে গ্রামবাসী তাকে রক্ষা করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত্রে উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চতরা ইউপি’র প্রত্যন্ত পল্লী যাদবপুর গ্রামের জনৈক্য ভ্যানচালকের কন্যা জেএসসি পরীক্ষার্থী গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পরীক্ষার প্রƒস্তুতি নিতে বাড়ির শয়ন ঘরে লেখাপড়া করতে বসে। ওই দিন সকালে মা-রোকেয়া বেগম জরুরী প্রয়োজনে অন্য ভাইবোনদের নিয়ে নানা বাড়ি পাশ্ববর্তী গ্রাম আকুবেরপাড়ায় বেড়াতে যান। সন্ধায় বাবা স্থানীয় কাঞ্চনবাজার এলাকায় যায়। এ নির্জনতার সুযোগে প্রতিবেশী ধর্নাঢ্য দেলওয়ার রহমানের পুত্র একরামুল হক (২২) তার ঘরে প্রবেশ করে দরজা আটকে দিয়ে তার মুখে ওড়না পেঁচিয়ে জোর পুর্বক ধষর্নের চেষ্টা করে। এ সময় ওই পরীক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দরজা খুলেই ওই যুবক কৌশলে পালিয়ে যায়। পরে তার পিতা বাড়িতে এসে উপস্থিত গ্রামের লোকজনের নিকট এ ঘটনা শুনেন। এক পর্যায়ে লোক লজ্জায় ওই পরীক্ষার্থীর পিতা ওই রাতেই একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করে।পরে তিনি এলাকাবাসীর নিকট এঘটনায় দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানায়। চলতি জেএসসি পরীক্ষায় ওই পরীক্ষার্থী কাঞ্চনবাজার উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহন করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্ত মুলক বিচারের দাবী করেছে ছাত্রীটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেয়া নিশ্চত করা হয়েছে। শুক্রবার প্রথম পরীক্ষা ও রবিবার ২য় পরীক্ষায় ওই পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।
চতরা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাজুর সঙ্গে কথা হলে তিনি জানান বিষয়টি খুব দু:খ জনক তবে আমি বিষয়টি নিয়ে ওই পরীক্ষার্থী সহ তার পিতার সঙ্গে বসেছি তবে তারা হয়তে মামলায় যাবেনা। তবে এ ঘটনায় রবিবার স্থানীয় ভাবে শালিসির বৈঠক হওয়ার কথা আছে দেখি কি করা যায়।এদিকে দ্বায়িত্বপ্রাপ্ত ওসি এস আই মিজানুর রহমান মিজান জানান এঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি আভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ