আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তিন শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় দশ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার দেশটির রাজধানী কাবুলের পূর্বের প্রদেশ লগার প্র্রদেশে পুলিশের প্রধান ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়।
পূর্বের ননগারহার প্রদেশে রিকশায় পোতে রাখা বোমায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।
এর আগে গতকাল রোববার দেশটির রাজধানী কাবুলের প্রধান পুলিশ ভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন।
তালেবান গোষ্ঠী গতকালের হামলার দায়-দায়িত্ব স্বীকার করে নিয়েছে।
এ বছর সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত চচার হাজার ৬০০ আফগান সেনা নিহত হয়েছে।–আল-জাজিরা।