• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে এরশাদের পদত্যাগ করা উচিত : আজাদ

index_57434ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের পদ থেকে এরশাদের পদত্যাগ দাবি করলেন বিএনএফ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নূর হোসেন শহীদ হয়েছেন। কাজেই শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত থেকে তৎকালীন স্বৈরশাসক এরশাদের পদত্যাগ করা উচিত।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার এ সময় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ