• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

রেলমন্ত্রীর বিয়ে নিয়ে এবার সিনেমা

98062_1সিসি ডেস্ক: রেলমন্ত্রী মুজিবুল হকের আলোচিত বিয়ে নিয়ে এবার সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক জি সরকার। ‘মন্ত্রীর বিয়ে’ নামের এ সিনেমাটির মহরত আগামী সপ্তাহে হবে বলে তিনি জানান। সম্প্রতি বিয়ে করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ নিয়ে দেশজুড়ে চলে আলোচনা। বলতে গেলে ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয় তার বিয়ে। এরই মধ্যে এমন গল্প নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন জি সরকার। পরিচালক জি সরকার জানান, অভিনেতা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রীর চরিত্রে আলমগীর ও তার স্ত্রী চরিত্রে পরীমণির কথা ভাবা হচ্ছে। তারা রাজি থাকলে এ চরিত্রে তাদেরকেই নেওয়া হবে। তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছেন আবুল হোসেন মজুমদার। আগামী সপ্তাহে এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, এখনো পর্যন্ত জি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাইনি। অভিনয় করব কিনা সেটা পরের বিষয়, আগে প্রস্তাব রাখুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ