• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

ছাত্রলীগকে সব সময় সজাগ থাকতে হবে

Lalmonirhat News, P.Cলালমনিরহাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে অতীতের মতো আবারো হত্যার ষড়যন্ত্র চলছে। তারা সুযোগ বুঝে ১৫ আগষ্ট’র মতো আরো একটি কালো অধ্যায় তৈরী করতে চায়। এজন্য বাংলাদেশ ছাত্রলীগকে সবচেয়ে বেশী সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু ছাড়া যেমন বাংলাদেশের স্বপ্ন দেখা যায়নি, তেমনি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারে না। তারা বলেন, বাংলাদেশ, স্বাধীনতা, সর্বভৌমত্ব, গনতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই তাই ছাত্র লীগকে সব সময় সজাগ থাকতে হবে। লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ অবসরে রোববার রাতে মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। রোববার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সোহাগের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক সিদ্দিকুল নাজমুল হক।
এ সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভেলু, সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খানসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্মানসূচক ক্রেচ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ