• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ হোসেনকে সংবর্ধণা

pic Nilphamariজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : জলঢাকার কৃতি সন্তান আহমেদ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ায় তাকে সংবর্ধণা দিয়েছে নীলফামারীর ডিমলা উচ্চ বিদ্যালয়। সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধণা সভায় অমির কুমার ব্যানার্জি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান, বিদ্যালয় পরিদশক ররীন্দ্র নারায়ণ ভট্রাচার্য, সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান, দৈনিক উত্তর বাংলার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন শাহ্ প্রমুখ। এর আগে জলঢাকা কাজির হাট পন্থাপাড়া মহিলা কলেজ পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ