• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

বাঁচতে চায় হাবিবা

Umme Habiba's photoসিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়াগোলাহাট (ডাঙ্গাপাড়া) এলাকার অসহায় ভ্যানচালক মোঃ হবিবার রহমানের কন্যা উম্মে হাবিবা (২০) মূত্রাশয় নালির ক্যান্সারে আক্রাšত। ইতোমধ্যে ক্যান্সার আক্রাšত ডান কিডনী অপসারণ করা হয়েছে। দরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়েছে। উম্মে হাবিবা বর্তমানে রংপুরস্থ প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ইসলাম ইউ চৌধুরীর তত্বাবধানে রয়েছে।
চিকিৎসকের পরামর্শ মতে, উম্মে হাবিবাকে সম্পূর্ণ সুস্থ করতে প্রায় ৩ (তিন) লক্ষাধিক টাকার প্রয়োজন। শুধু এক মাসের ৬০টি ট্যাবলেট কিনতেই লাগবে ১ লক্ষ ২০ হাজার টাকা। বিবাহযোগ্য মেয়েকে বাঁচাতে তার পরিবার এখন দিশেহারা। ভ্যানচালক পিতা মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে মাননীয় প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলসহ দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ মোঃ হবিবার রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ৩২৭০, উত্তরা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা, নীলফামারী অথবা বিকাশ একাউন্টঃ ০১৭৬৮৯১৯৮৩৫ অথবা ডাচ্ বাংলা ব্যাংক লিঃ একাউন্টঃ ০১৭৬৮৯১৯৮৩৫৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ