• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

রংপুর ও সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

image_105997_0সিসি নিউজ : রংপুর ও সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুটি জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়। এর আগে সকালে সিলেটে সাতদফা দাবিতে  জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি নামে দুটি সংগঠন পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

ওদিকে রংপুর শহরে আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন খুনের ঘটনার জের ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার সকাল ১০টায় রংপুর বিভাগের ৫৬টি রুটে আহূত পরিবহন ধর্মঘট বিকাল ৫টায় স্থগিত করার ঘোষণা দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে আবারও শনিবার বিকাল ৫টা থেকে ধর্মঘট শুরু হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ।

রংপুর মহানগরীর তাজহাটের নিজ বাড়িতে বিকাল ৫ টায় এক সাংবাদিক সম্মেলনে মজিদ বলেন, “যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আগামী ৭২ ঘণ্টার জন্য আহুত ধর্মঘট স্থগিত করা হলো। এর মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামী শনিবার বিকাল ৫টা থেকে আবারো অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

মজিদ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, “ইমরান হত্যাকণ্ডের জন্য মোটর মালিক সমিতির সন্ত্রাসীরাই দায়ী। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সেটির দায় শ্রমিক ইউনিয়নের ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। তারা আমার বাড়ি ঘর অফিসে হামলা চালিয়েছে, আগুন দিয়েছে। আমার শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এই সন্ত্রাসীরাই ৭ই সেপ্টেম্বর আমাকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছিল। আমি বার বার প্রশাসনের কাছে লিখিতভাবে স্মারকলিপি দেয়ার পরেও তারা আমার ও শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”

মজিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গার দিকে ইঙ্গিত করে বলেন, “আপনারা জানেন ওনি আমাকে বার বার মারার জন্য হুমকি দিচ্ছে। আজকে তারা আমার বৃদ্ধ বাবা মাকে মারপিট করেছে। আমার দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। যুবলীগ নেতা ইমরান হত্যাকাণ্ডের পর তার সমর্থকদের দ্বারা নিজ বাড়ি, অফিস ও পিকআপ মালিক সমিতির অফিস, বাস অটো, মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় শ্রমিক ইউনিয়ন সম্পাদক এমএ মজিদ প্রেস ব্রিফিংয়ে রংপুর বিভাগের ৫৬টি রুটে একযোগে পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ