• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

ঢাকায় আন্তর্জাতিক ডেনিম এক্সপো শুরু

image_106058_0ঢাকা : ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক ডেনিম এক্সপো। দুই দিনের এই প্রদর্শনী মঙ্গলবার উদ্বোধন হয়েছে রাজধানীর হোটেল রেডিসনে।

হোটেলের গ্র্যান্ড বলরুম ও উৎসব ব্যাংকুয়েট হলে আয়োজিত বাংলাদেশ ডেনিম এক্সপোতে ১৪ টির বেশি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সহসভাপতি ফজলুল আজিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইতালি, চীন, তাইওয়ান, ভারত, পাকিস্তন এক্সপোতে অংশ নেয়া উল্লেখযোগ্য অঞ্চল। অ্যাক্রোমা, জুকি, রেইমন্ড, ভিচুনহা-র মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড এই এক্সপোতে অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে প্রদর্শনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ