• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

দিনাজপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Jobolig Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিক শুভ সুচনা করা। পরে বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অপর্ন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অপর্ন, আলোচনা সভা, কেক কাটা করা হয়।
এ সব কর্মসূচীতে জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এ্যাড, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রাজা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ খলিলুল¬াহ আযাদ মিল্টন, চঞ্চল, সদস্য জুয়েল, যুবনেতা আলাল, রাসেল, রিপন, অরুন, লাইফ, বাবু, সুমনসহ অন্যান্যা নেতাকর্মী অংশগ্রহন করেন। সব শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ