বিনোদন ডেস্ক : ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে অ্যাকশন থ্রিলার ছবি রোর—টাইগার্স অব দ্য সুন্দরবনস। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের বিপন্নতা নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। এটি মুক্তি পেয়েছে গত ৩১ অক্টোবর।
ছবির সংলাপ থাকছে হিন্দি ও বাংলা—দুই ভাষাতেই। বলিউডের অভিনেতা-নির্মাতা কমল সাদানা পরিচালিত এ ছবির গল্পে দেখা যায়, সুন্দরবনের গহিন অরণ্যে ছবি তুলতে আসে তরুণ ফটোসাংবাদিক উদয়। সেখানে শিকারির ফাঁদে আটকে পড়া একটা বাঘশাবককে উদ্ধার করে নিয়ে আসে সে। এটা দেখে আতঙ্কিত হয়ে যায় গ্রামবাসী। আতঙ্ক দূর করার জন্য শাবকটিকে নিয়ে যায় বনরক্ষীরা। এদিকে শাবকের খোঁজে রাতে গ্রামে চলে আসে বাঘিনী। বাঘিনীর হিংস্র থাবায় মারা যায় উদয়। এরপর আগমন ঘটে একজন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোর। এভাবেই নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় রোর ছবির গল্প।