• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

বাংলাদেশে অর্থনৈতিক জোন চায় থাইল্যান্ড

Amuঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, থাইল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন চায়। একইসঙ্গে বাংলাদেশে ‘ফ্রুট জুস ক্যান’ উৎপাদনেও আগ্রহ প্রকাশ করেছে তারা।

বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

বিটিসিসিআইয়ের সভাপতি সাজ্জাদ-এ জুম্মা’র নেতৃত্বে প্রতিনিধি দল শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অনেক আলু উৎপাদিত হয়। তাই থাইল্যান্ডকে পটেটো চিপস তৈরির আহ্বান জানিয়েছি। সেইসঙ্গে থাইল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার আহবান জানানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কোনো দেশ বিনিয়োগ করতে চাইলে জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ করতে হবে। আমরা কোনো দেশের কাছে জমি বিক্রি করবো না। ভয়েন্ট ভেঞ্চারে এদেশে বিনিয়োগের পরিবেশ সব সময় উন্মুক্ত।’

থাই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার আগে মন্ত্রী চামড়া শিল্পে জড়িত ৮টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সাংসদ ফজলে নূর তাপস ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ট্যানারি শিল্পের সঙ্গে জড়িতদের জন্য এ শিল্প স্থানান্তরের বিষয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে শ্রমিকদের আবাসন ব্যবস্থা অন্যতম। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’

‘ট্যানারি শিল্পে জড়িতদের যেকোন সমস্যা সমন্বিতভাবে সমাধান করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে (আগামী এপ্রিল) টান্যারি শিল্প স্থানান্তর করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ টান্যারি স্থানান্তর করতে না পারে তাহলে তার প্লট বাতিল করা হবে। সেই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পর একদিনও হাজারীবাগে এ শিল্প থাকতে পারবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ