দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ৫৭৫ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চোরারহাট এলাকায় ঢাকাগামী ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকের ভিতর তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর থাকা ৫৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।