ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে ফজলুর রহমান (৫৫) নামে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে ।
শনিবার দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
পুলিশ কনেস্টেবল জাকারিয়া জানান, হাজতি ফজলুর রহমান কারাগারে অসুস্থতা অনুভব করলে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এর আগে ১১ নভেম্বর সে অসুস্থতাবোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে নেয়া হয়েছিল ।