• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

রংপুর মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

Chatro ligসিসি নিউজ: কমিটি গঠনে অনিয়মের অভিযোগে রংপুর মহানগর শাখা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠায় ছাত্রলীগের রংপুর মহানগর শাখার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

অনিয়মের অভিযোগ তদন্তে কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিন সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এর সদস্যরা হলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, আব্দুল কাদের মহিউদ্দিন মাহি ও দফতর সম্পাদক শেখ রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ