• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

সৈয়দপুর বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল: বিএনপি-জামায়াত জোট নির্বাচন ও আন্দোলন ভিত্তিক

11সিসি নিউজ: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫ জানুয়ারীর নির্বাচনে ৩০টি দল অংশ নেয়নি। তাই এ সরকার অবৈধ। আওয়ামীলীগ সংবিধান লঙ্ঘন করে ওই নির্বাচন করেছে। আর আওয়ামী লীগের এ নির্বাচনে সঙ্গী ছিলেন নব্য মুক্তিযোদ্ধা হুসাইন মোহাম্মদ এরশাদ। স্বৈরাচার হাসিনা ও এরশাদ একত্রিত হয়ে দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে। এজন্য সংবিধান লঙ্ঘনকারীদের ক্ষমতায় রেখে কোন নির্বাচন নয়। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই নির্বাচন দিতে বাধ্য করা হবে এই সরকারকে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জনমত সৃষ্টি করতে দেশব্যাপি জনসংযোগ করছে। আমরা ধ্বংসাত্মক কার্যকলাপে বিশ্বাসী নই। আন্দোলন মানে হরতাল অবরোধ নয়। সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাস করে না বিএনপি, জামায়াতের সাথে জোট নির্বাচন ও আন্দোলন ভিত্তিক। রবিবার সন্ধ্যায় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে  অনুষ্ঠিত ওই সম্মেলনে মির্জা ফখরুল অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলন করেই এ সরকারকে হটাতে হবে। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে জনগণের প্রতিনিধিত্বশীল একটি অর্থবহ নির্বাচনের দাবিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই দাবি আদায়ে দলের সব পর্যায়ের সংগঠনকে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা হবে আন্দোলনের মূল কেন্দ্র। বিগত দিনের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার রাজধানী ঢাকাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। আন্দোলনে আপনারা শরিক হয়ে রাজপথে নেমে আসলে জনগণও চুপ করে বসে থাকবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তারাও আন্দোলনে সম্পৃক্ত হবেন। আশাকরি এবার আমরা ব্যর্থ হব না। দাবি আদায় করে ঘরে ফিরবো। মির্জা ফখরুল তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ছাত্রলীগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে বর্তমান সরকারের চরিত্র মানুষ বুঝতে পেরেছে।
স্থানীয় পৌর টাউন হলে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য বলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক, আকতারুজ্জামান মিয়া, লুৎফর রহমান চৌধুরী, বিলকিছ ইসলাম, সাবেক এমপি ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার প্রমুখ।
সম্মেলন শেষে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সভাপতি, অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক ও ডা. জহিরুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ