• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ

image_106627_0চট্টগ্রাম: জয়ের পাশাপাশি আরাধ্য হোয়াইট ওয়াশের দেখাও পেয়েছে টাইগাররা। টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ। শেষ ম্যাচে ১৮৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।
টেস্ট সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল হোয়াইটওয়াশ। চট্টগ্রামে সেই দেখাও মিললো।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক উইকেটে ৭১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করে দ্বিতীয় উইকেটের প্রতিরোধ ভাঙেন শুভাগত হোম চৌধুরী। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে সহজতম ক্যাচ দিয়ে ফিরেন হ্যামিল্টন।

হ্যামিল্টন বিদায়ে ভাঙে ৯৩ রানের জুটি। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান সিকান্দার রাজাকেও ফেরানো কৃতিত্ব শুভাগতর। ফুলটস বল তুলে মারতে গিয়ে তাইজুল ইসলামের ক্যাচে পরিণত হন রাজা।

দ্বিতীয় ঘণ্টায় অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও অলরাউন্ডার এল্টন চিগুম্বুরাকে ফেরান প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া জুবায়ের হোসেন। পয়েন্টের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন টেইলর। এই টেস্টে দুবারই জুবায়ের হোসেনের শিকারে পরিণত হলেন তিনি।

এর পর স্লিপে ইমরুল কায়েসের চমৎকার ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন প্রথম ইনিসে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক চিগুম্বুরা।

মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ক্রেইগ আরভিন। রেগিস চাকাবভার সঙ্গে ১৩ ওভার এক বলে ৪৯ রানের জুটি গড়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ