• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

নতুন রূপে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েব

image_106660_0ঢাকা: মন্ত্রণালয় পুনর্বিন্যাসের পর উন্মোচন করা হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন ওয়েব পোর্টাল। ন্যাশনাল ওয়েব পোর্টালের সঙ্গে সংযুক্ত পোর্টালটির ঠিকানা www.most.gov.bd।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান নতুন এই পোর্টালের উদ্বোধন করেন। এ সময় ইয়াফেস ওসমান বলেন, সরকার তথ্যপ্রযুক্তিকে বিগত ছয় বছরে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও জাতীয় তথ্য বাতায়ন সবচেয়ে বড় উদাহরণ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) দিলীপ কুমার বসাক, কাজী সালাহউদ্দিন আকবর ও নূরজাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন যাত্রায় ওয়েব পোর্টালটি  আরো সুবিন্যস্ত, তথ্যবহুল এবং সহজে ব্যবহারযোগ্য করা হয়েছে। পোর্টালটি বাই ডিফল্ট বাংলা ভাষায় হলেও এর ইংরেজি সংস্করণও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ