• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুর ও রাজারহাটে নকলে সহযোগিতার অভিযোগে ৩ শিক্ষককে কারাদন্ড

Adalotসিসি ডেস্ক: নকলের সহযোগিতা করায় দিনাজপুরে দুই ও কুড়িগ্রামের রাজারহাটে এক শিক্ষকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
দিনাজপুর: দিনাজপুরে নকলে সহয়োগিতার অভিযোগে দুই শিক্ষককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে সদর উপজেলার উথাইল উচ্চ বিদ্যালয়ে জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীদের নকলে সহযোগিতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন তাদেরকে এক বছর করে বিনা শ্রম কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন-সদর উপজেলার সংগাপ্রসাদ গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ মাহবুব রশিদ (৩৫) ও সরস্বতীপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৪)। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাট ফাজিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে রোববার নকলে সহায়তা করার দায়ে ওই মাদ্রাসার অফিস সহকারী মো. খলিলুর রহমান (৩৫) কে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল ওয়ারেছ আনসারী আদালত পরিচালনা করে দু’বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন। সন্ধ্যায় আটককৃত উক্ত মাদ্রাসা শিক্ষক খলিলুরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় ওই কেন্দ্রের ২ নং কক্ষের জেডিসি পরীক্ষার্থীনি যার রোল-২২৩৩৯৯ রেশমা খাতুনকে নকল করার দায়ে বহিস্কার করা হয়। অপর দিকে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে বাহির থেকে উত্তর পত্র প্রদান করার অভিযোগে এক পরীক্ষার্থীসহ ৫ যুবককে আটক করা হয়। আটককৃত যুবকরা হলো-পরীক্ষার্থী গোলাপ (১৪), বহিরাগত তড়িত কুমার রায় (২১), খোকা রায় (২২), স্বপন কুমার (২২), আব্দুল মান্নান (৩৫)। পরে স্বাক্ষ্য প্রমাণ না পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল ওয়ারেছ আনসারী তাদের ৫ জনের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ