• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

অপটিক্যাল ফাইবার স্থাপনের তাগিদ এক হাজার ইউনিয়নে

image_106681_0ঢাকা: সিদ্ধান্ত গ্রহণের পর দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক ক্যাবল লাইন স্থাপনে কেন বিলম্ব হচ্ছে, জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে আগামী বছরের মধ্যে কমপক্ষে এক হাজার ইউনিয়নে লাইন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে তাগিদ দেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করে এই তাগিদ দেয়া হয়।

ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক ক্যাবল স্থাপনের কাজটি যাতে দ্রুততম করা সম্ভব হয়, তা মনিটরিং করতে কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি সাব কমিটি গঠন করে দেয়া হয়েছে।

স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশ নেন। তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে আইজি ডব্লিউর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, বর্তমানে দেশে ২১টি আইজি ডব্লিউ প্রতিষ্ঠান আন্তর্জাতিক কল পরিচালনা করছে। বিটিআরসির মাধ্যমে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমানোয় বর্তমানে দৈনিক ৯ কোটি ৭৭ লাখ কল পরিচালনা হচ্ছে। কমিটি অবৈধ ভিওআইপি বন্ধে বিটিআরসিকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। এ ছাড়া বৈঠকে টেলিকম পলিসি দ্রুত নবায়ন করারও সুপারিশ করে কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ