• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

চাঁদপুরে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়ি ভাঙচুর, আটক ৪

Vangcurচাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরে কালিবাড়ি এলাকায় যুবকদের মধ্যে সিনিয়র জুনিয়র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়িসহ কমপক্ষে দশটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ভাঙচুরের ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদের প্রাইভেটকারসহ কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা পুলিশ চার যুবককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে পালপাড়া ও কোড়ালিয়া রোডের কিছু যুবক দু’গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এসময় ঐ যুবকরা চলার পথে সামনে যে সকল যানবাহন পায় তা-ই ভাঙচুর করে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্তের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া রাতে আরো অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ