সিসি নিউজ: সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাড়াশ উপজেলার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজী. ম ম আমজাদ হোসেন মিলন।
সোমবার রাতে দলের সংসদীয় বোর্ডের সভায় গাজী. ম ম আমজাদ হোসেন মিলন দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলামসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বস্মতিক্রমে তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনৈতিক আমজাদ হোসেন মিলনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। বোর্ডের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ আসনের সংদস সদস্য ইসহাক হোসেন তালুকদার মারা গেলে আসনটি শূণ্য হয়। আগামী ২৩ ডিসেম্বর এ আসনে উপ-নিবাচন অনুষ্ঠিত হবে।