• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ফলোআপ: রাজারহাটে টোল আদায় বন্ধ করে দিয়েছে পুলিশ

Followup-Logo2রফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারী চালিত অটো বাইক ও ভটভটির টোল আদায় করাকে কেন্দ্র করে দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে টোল আদায়কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে সোমবার  দুপুরে থানা পুলিশ উভয় গ্র“পের মধ্যে টোল আদায় বন্ধ করে দিয়েছে। বর্তমান উভয় শ্রমিক সংগঠনের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। সোমবার রাতে দু’টি সংগঠনের নেতৃবৃন্দকে থানায় ডেকে নিয়ে ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘন্টা ব্যাপী সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। সূত্রে জানা যায়, অত্র উপজেলায় প্রায় দেড় হাজার ব্যাটারী চালিত অটো বাইক ও ভটভটি রয়েছে। ২০০৯ সাল থেকে ওই অটো ষ্ট্যান্ডগুলো উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের দখলে ছিল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত শ্রমিকরা অটো ও ভটভটি প্রতি ১০ টাকা হারে চাঁদা আদায় করতো। পরবর্তীতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদত হোসেন লাল জাতীয় শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন যাহার রেজিঃ নং-ডি-৯ খুলে এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অটো ও ভটভটি ষ্ট্যান্ডে তার নিয়োজিত শ্রমিক দিয়ে টোল আদায় করে আসছিল। এরই সূত্র ধরে সোমবার সকালে রাজারহাট রেল ষ্টেশন সংলগ্ন রাজারহাট-কুড়িগ্রাম সড়কে চলাচলকারী অটো বাইকের ষ্ট্যান্ডটি রাজারহাট উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুনরায় দখলে নেয় এবং টোল আদায় শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাজারহাট উপজেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শাহাদত হোসেন লালের নেতৃত্বে ওই সংগঠনের শ্রমিকরা রাজারহাট-কুড়িগ্রাম সড়কের মাঝামাঝি নাওডারা ব্রিজ নামক এলাকায় গাছের গুড়ি ফেলে প্রায় শতাধিক অটো বাইক আটকে দেয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ওসি থানায় বসার আশ্বাস দিলে তারা অটো বাইকগুলো ছেড়ে দেয়। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দু’টি শ্রমিক সংগঠনকে সমঝোতা না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাত ৮টায় থানায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে দু’টি সংগঠনের নেতৃবৃন্দের মাঝে সমঝোতা হয়নি। সমঝোতা না হওয়া পর্যন্ত কেউ টোল আদায় করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে এবং অবৈধ নছিমন-করিমন বন্ধ রাখতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ