• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

44444_58483গাইবান্ধা : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলায়মান সরকার সাজাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

একই সঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মত রেজিয়া বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার রাতে সাময়িক বরখাস্তের আদেশ জারি সংক্রান্ত পত্র জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা প্রশাসক মো. এহছানে এলাহী মঙ্গলবার রাত ১০টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলায়মান সরকার সাজা গত বছরের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ৫ জানুয়ারির নির্বাচনে সহিংসতা ও তাণ্ডব সৃষ্টির ঘটনায় দায়ের হওয়াসহ একাধিক মামলার আসামি। এ সব মামলায় অভিযুক্ত আসামি হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

উল্লেখ্য, প্রভাষক মাজেদুর রহমান জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলায়মান সরকার সাজা সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ