• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

লালপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

murderনাটোর : নাটোরের লালপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক আশরাফ আলীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কচুয়া-সুন্দরগাড়ার মাঠের একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আশরাফ একই উপজেলার বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কচুয়া-সুন্দরগাড়ার মাঠে একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী জানান, আশরাফ স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তাকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাজনীতি সংক্রান্ত বিষয়ে আশরাফকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ