ঢাকা: রাজধানীর চকবাজারে একই পরিবারের ৯ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় পলাতক সেই ভয়ংকর গৃহপরিচারিকা শিল্পী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চকবাজার থনার উপ-পরিদর্শক এসআই জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।