• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত, বাসে আগুণ

1212র্সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ওয়াজেদ ফরহাদ পল (৩৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত পল একজন ঠিকাদার ও সে নীলফামারী শহরের বড় মসজিদ সড়কের মরাল সংঘ এলাকার গোলাম সরওয়ার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা গাউসিয়া এন্টারপ্রাইজ (নোয়াখালী জ-০৫-০৪০৪১) সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আসছিল। সৈয়দপুর বাইপাস মহাসড়কের বাটু সরকারের মোড়ে দ্রুতগতিতে মটরসাইকেল চালক বাসটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পরে যায়। এতে বাসের বাম্পারের সাথে আটকে যায় মটরসাইকেল সমেত মটরসাইকেলের চালক। ওই অবস্থায় প্রায় ৪শ’ গজ দূরে গিয়ে বাস চালক গাড়ী নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

11ঘটনাস্থলে মারা যায় মটরসাইকেল চালক। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহি বাসটিতে আগুণ ধরিয়ে দেয়। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বাসের নীচে মটরসাইকেল বিস্ফোরণ ঘটে এ আগুন সংঘটিত হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে এবং  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ