ঢাকা: আগামী ২২ নভেম্বর শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।
ওই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ২৩ নভেম্বর রোববার বিগত আন্দোলনে নিহত গফরগাঁও পৌর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলের পরিবারকে আর্থিক সহযোগিতা দেবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।