• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

কেরোসিন ঢালল শাশুড়ী, আগুন দিল স্বামী

99465_1সিসি ডেস্ক: টঙ্গির দত্তপাড়ায় যৌতুকের কারনে স্বামী শাশুড়ী এবং ননদ মিলে ঘরের দরজা বন্ধ করে এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। গৃহবধুর নাম সুমী (২৪) । প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আজ সকাল পৌনে নয়টার দিকে।

সুমীর ভাবী সোমা আক্তার জানান, চার বছর আগে তার বিয়ে হয়। তার একটি ছেলে আছে। সুমীর স্বামীর নাম স্বপন। সে সেনিটারি কাজ করে। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। এর মধ্যে দেড় থেকে দুইলাখ টাকা দেয়া হয়েছে বিভিন্ন সময়। বাকী টাকার জন্য চাপ দিয়ে আসছিল সুমীর স্বামী শাশুড়ী এবং ননদ। এ নিয়ে মাঝে মাঝে ঝগড়া হত। এর ধারাবাহিকতায় আজ সকালে সুমীকে ঘরের দরজা বন্ধ করে প্রথমে স্বামী শাশুড়ী এবং ননদ মিলে মারধোর করে। পরে সুমীর গায়ে কেরোসিন ঢেলে দেয় শাশুড়ী আয়শা। পরে স্বামী আগুন ধরিয়ে দেয়। সুমীর চিৎকার শুনে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুমীর ননদের নাম পারভীন। সুমীর স্বামী, ননদ এবং শাশুড়ী পলাতক রয়েছে । নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ