• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স খেলার পুরুস্কার বিতরন

pic BGB 2মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স  ৫দিন ব্যাপি খেলার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। গত ২০শে নভেম্বর বিকেল ৫টায় ফুলবাড়ী ২৯বিজিবির সদরদপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স খেলার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন রংপুর বিজিবির  রিজিয়ন  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুর রহমান । এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল হ্লাহেন মং, রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার মোঃ ফেরদাউসুল শাহাব, ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এম জাহিদুর রশীদ (পি এস সি), জয়পুর হাট ৩ বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ আব্দুর রাজ্জাক তরফদার, দিনাজপুর ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন বিজিবিরি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা,কর্মচারী, খেলোয়াড়গন ও ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স খেলার ব্যবস্থাপনায় ছিলেন, ২৯বিজিবি ফুলবাড়ী। দিনাজপুর সেক্টর ৮টি স্বর্ন ৫টি রৌপ্য, ৫টি ব্রোর্ঞ্চ নিয়ে ১ম স্থান অধিকার করেন। রাজশাহী সেক্টর ৬টি স্বর্ন ৭টি রৌপ্য ৩টি ব্রোঞ্চ নিয়ে ২য় স্থান অধিকার লাভ করেন। অপরদিকে রংপুর সেক্টর ৩টি স্বর্ন ৩টি রৌপ্য ১০টি ব্রোঞ্চ এবং ঠাকুগাঁও সেক্টর ১টি স্বর্ন ৩টি রৌপ্য নিয়ে ৩য় ও ৪র্থ স্থান লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ