• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

সারদা কেলেঙ্কারিতে সংবাদ প্রতিদিনের সম্পাদক গ্রেফতার

image_107398_0আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তহবিল সংগ্রহ সংস্থা সারদা গোষ্ঠীর কেলেঙ্কারি তদন্তে  নেমে  শুক্রবার দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) আরো একজন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে। এই তৃণমূল নেতা সৃঞ্জয় বসু কলকাতার দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিনের সম্পাদক এবং মোহনবাগান ফুটবল ক্লাবের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

শুক্রবার দ্বিতীয় দিনের মতো সৃঞ্জয় বসুকে জেরা করার জন্য নিজেদের দপ্তরে ডেকেছিল সিবিআই। প্রায় ছয় ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এই নিয়ে দুজন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সারদা মামলায় গ্রেপ্তার হলেন। এর আগে গত বছর গ্রেফতার হন কুনাল ঘোষ।

সারদার মালিক সুদীপ্ত সেন প্রথম থেকেই অভিযোগ করছিলেন, সৃঞ্জয় বসু ভয় দেখিয়ে আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতি মাসে সারদার কাছ থেকে ৬০ লাখ টাকা নেয়ার একটি চুক্তি করতে বাধ্য করেছিলেন।  সৃঞ্জয় বসু  যুক্তি দেখাতেন যে সারদার সংবাদমাধ্যমকে সম্পাদকীয় সহায়তা দেয়ার জন্যই ওই টাকা পেত সংবাদ প্রতিদিন।

তবে গোয়েন্দারা বলছেন, তারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে ওই চুক্তির বাইরেও বিভিন্ন সময়ে অনেক টাকা নিয়েছেন সৃঞ্জয় বসু।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলে আসছেন, তৃণমূলের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়, বা কুনাল ঘোষ বা সৃঞ্জয় বসু এবং রাজ্যের মন্ত্রী মদন মিত্র চোর নন – তারা সারদার কাছ থেকে টাকা নেননি।

মন্ত্রী মদন মিত্রকেও শুক্রবার জেরা করার জন্য ডেকেছিল সিবিআই। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জেরায় হাজির হননি। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, আর বৃহস্পতিবার নিজেই সেখান থেকে চলে গিয়ে একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ