• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

গডম্যান রামপালের আশ্রমে চলত অবাধ যৌনতা

image_107537_0সিসি ডেস্ক: ধর্মকে বর্ম করে আশ্রমের ভিতরেই পুরোদমে চলত অবাধ যৌনতা ও স্বেচ্ছাচার৷ প্রতিদিন রাতে তাকে সেবা করার জন্য শয্যাসঙ্গী হতেন সুন্দরী ভক্তরা৷
ভারতের হরিয়ানার ‘গডম্যান’ রামপালের শোওয়ার ঘরে তল্লাশি চালিয়ে তার যৌনচর্চার ভূরিভূরি প্রমাণ হাতে পেল পুলিশ৷ হিসারের সৎপাল আশ্রমের ভিতরে বাবা রামপালের দেখানো পথে অবাধ যৌন স্বেচছাচারে মেতে উঠতেন তার ভক্তরাও৷ আর এক স্বঘোষিত ধর্মগুরু রজনীশের আদলে রামপালও আশ্রমের আড়ালে রীতিমতো মধুচক্রের আসর ফেঁদে বসেছিলেন৷
রামপালের গ্রেফতারির পর শুক্রবার আশ্রমে তার শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল বিলাসবহুল ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক গর্ভনির্ণায়ক যন্ত্র, যৌন ক্ষমতা বাড়ানোর ওষুধ৷ এরপরই তার ঘরের সঙ্গে লাগোয়া শৌচালয় থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে দরজা ভাঙে পুলিশ৷ হাত-পা বাঁধা অবস্হায় এক মহিলাকে শৌচালয় থেকে উদ্ধার করা হয়৷ ওই মহিলার উপর যৌন নিগ্রহ চালানো হয়েছে বলে পুলিশের অনুমান৷
কিশোরী ও তরুণীদের আশ্রমে জোর করে আটকে রেখে তাদের উপর শারীরিক নিগ্রহ চালানো হতো বলেও অভিযোগ উঠেছে৷ রামপালের আশ্চর্য ক্ষমতার কথা শুনে উত্তরপ্রদেশের  বেরেলি থেকে হিসারের আশ্রমে ১৪ বছরের বোনকে নিয়ে এসেছিলেন বিমলেশ কুমার নামে এক তরুণ৷ তার অভিযোগ, রামপাল বোনের সঙ্গে কথা বলবে বলে তাকে আলাদা করে নিয়ে গিয়েছিল৷ এরপর থেকে বোনের কোনো খোঁজ পাননি৷ তার আশঙ্কা, বাকিদের মতো বোনকেও রামপালের যৌনলালসার শিকার হতে হয়েছে৷
পুলিশ জানিয়েছে, রামপালের এলোমেলো বিছানা ও বসার আসনের নীচে লুকনো ছিল ওষুধ ও গর্ভনির্ণায়ক যন্ত্র৷ প্রথমে তার আলমারি খুলতেই দেখা যায় রিভলবার, রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক৷ বিছানার তলায় অস্ত্র লুকিয়ে রাখা থাকতে পেরে অনুমান করে পুলিশ বিছানা সরাতেই বেরিয়ে পড়ে গডম্যানের যৌনচর্চার সামগ্রী৷ এরপরই প্রকাশ্যে আসে ৬৩ বছরের রামপালের যৌন কেলেঙ্কারির কথা৷ এই ঘটনা মনে করিয়ে দেয় ধর্ষণে অভিযুক্ত ভারতের আরেক স্বঘোষিত গুরু আশারামবাপুর কথা৷ – ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ