• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

মহেশখালীতে ইউপি নির্বাচনে জামায়াত প্রার্থী বিজয়ী

ECকক্সবাজার : মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মোহাম্মদ নুরুল হক বিজয়ী হয়েছেন। তিনি ৭৪২২ ভোট পেয়ে জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট আবদুল খালেক পেয়েছেন ৩৬৯৭ ভোট।

ইউনিয়নের ৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, মেম্বার পদে ৬২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভোট নেয়ার জন্য ৯ টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। সাথে ছিল ১৫ জন পুলিশের উপ-পরিদর্শক এসআই ও ১৫৩ জন পুলিশ সদস্য।

দু’দলে ১৬ জন র‌্যাব সদস্য, ৩০ জন বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি) সদস্য, ও ৩০ জন কোস্টগার্ড সদস্য টহলে ছিলেন।

প্রতি কেন্দ্রে ১২ জন করে ৯ কেন্দ্রে ১০৮ জন আনসার সদস্য এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক টহলে ছিলেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মহেশখালী উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন, ভোট গ্রহণে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়া ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারের উপস্থিতিও ৮০ শতাংশের বেশি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ