• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

নীলফামারীতে কর্মশালায় বক্তারা: জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন ও বিকেন্দ্রীকরণ দাবি

nilphamari Mapসিসি নিউজ : জাতীয় বাজেট দেশের মানুষের উন্নয়নের আশা আকাঙ্খার স্বপ্ন নয়, সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র ও সম্মিলিত উন্নয়ন ছাড়া কোন অবস্থাতেই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন প্রতিটি অঞ্চলের জনগণের চাহিদার নিরিখে জাতীয় বাজেট প্রণয়ন। আর এজন্য প্রয়োজন জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন ও বিকেন্দ্রীকরণ।
রবিবার নীলফামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এমন কথা বলেন।
এসময় বক্তারা আরো বলেন, সংবিধানের ১৯,১ (ক) অনুচ্ছেদে সুষম জাতীয় উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে। কিন্তু সে নিরিখে জাতীয় বাজেট প্রণয়ন হয় না। যাদের উন্নয়নে বাজেট তাদের সম্পৃক্তা ছাড়াই কেন্দ্রীয়ভাবে বাজেট প্রণয়ন করা হচ্ছে। গণতন্ত্র শক্তিশালী করণ এবং দেশের মানুষের সুষম উন্নয়নে জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানান বক্তরা ।
বেসরকারী সংস্থা একশন এইডের আর্থিক সহায়তায় এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে ওই কর্মশালায় বক্তৃতা দেন বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যাপক নাসিমা বেগম. ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, সাংবাদিক নূরুল ইসলাম, ভূবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মামুন, আইনজীবী আল্পনা রায় রেখা, নূতন বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন ইউএসএস এর ক্যাম্পাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী  কায়কোবাদ হোসেন।
শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীমহ বিভিন্ন শ্রেণী পেশার ৩১ জন অংশগ্রহণ করেন ওই কর্মশালায়।
সবশেষে জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ আন্দোলন জোরদার করার জন্য অধ্যাপক নাসিমা বেগমকে আহবায়ক করে ৩১ সদস্যের জেলা বাজেট প্রণয়ন বিষয়ক আহবায়ক কমিটি ঘোণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ