• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

জঙ্গি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: শিবির

dsc_3490_58934ঢাকা: এইচ টি ইমামের বক্তব্যে উৎসাহিত হয়ে ছাত্রলীগ কর্মীরা দলে নিজের অবস্থান তৈরির জন্য ক্যাম্পাসগুলোতে অস্ত্রের মহড়া দিয়ে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। তার এই দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্যে ছাত্রসমাজ এবং দেশবাসী হতবাক ও বিক্ষুব্ধ। ছাত্রলীগের সন্ত্রাস ও এইচ টি ইমামের নৈতিকতাহীন বক্তব্য ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জঙ্গিবাদী রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তিনি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও এইচ টি ইমামের বক্তব্য প্রত্যাহার করে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

রোববার সকাল ৯টায় রাজধানীর সবুজবাগ এলাকায় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ, মহানগরী সেক্রেটারি এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচআরডি সম্পাদক ইমাম হোসেন ও স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ