• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

দিনাজপুরে অটোবাইক বন্ধের দাবীতে পৌরসভা ঘেরাও

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ব্যাটারি চালিত ইজিবাইক-অটোবাইক বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও কর্মসূচী পালন করেছে সদর উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়ন।
রবিবার দুপুরে শহরের জোড়া ব্রীজ সংলগ্ন সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর পৌরসভা ঘেরাও কর্মসূচী পালন করে ও পৌরসভার সামনে সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করেই দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইকের সংখ্যা বেড়ে গেছে। এতে করে বিভিন্ন সড়কের অধিকাংশ রাস্তা তাদের দখলে চলে গেছে। রাস্তা সরু হওয়ার কারণে রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিনাজপুর রিক্সা-ভ্যান চালক ইউনিয়ন গত ৪ মাস ধরে অবৈধ অটোরিক্সা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে রিক্সা-ভ্যান শ্রমিকরা। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এ কারণে রিক্সা-ভ্যান শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। বক্তারা বলেন, সরকার যেহেতু অটোবাইককে অবৈধ ঘোষণা করেছে, তাই শহরে অটোবাইক চলতে দেয় হবে না। শ্রমিকরা অবিলম্বে অটোবাইক বন্ধের দাবী জানান। আগামী ২৬ নভেম্বর জাতীয়  সংসদের হুইপ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেছে শ্রমিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ তহিদুল ইসলাম সানু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। সমাবেশে রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ৪/৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ