• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

রাজারহাটে মাসব্যাপী দাবা প্রতিযোগিতা সম্পন্ন

Dabaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রত্যন্ত পল্লী হরিশ্বর তালুক হাইস্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলবার মাস ব্যাপী দাবা প্রতিযোগীতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষক শেখ শাহাজাহান এর উদ্যোগে ১৬ জন দাবাড়ু এই খেলায় অংশ নেন। চূড়ান্ত খেলায় শফিকুল ইসলাম মোল্লা চ্যাম্পিয়ন ও জামিল হোসেন রানার্সআপ বিজয়ী হয়েছেন। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. আবুল কাশেম মোল্লা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-প্রেসক্লাব রাজারহাট সা. সম্পাদক মো. আনিছুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন-দৈনিক মানবজমিনের রাজারহাট প্রতিনিধি ও প্রেসক্লাব যুগ্ম সা. সম্পাদক রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিরাজুল ইসলাম মাষ্টার, জিয়াদুল কবির মিলন, আব্দুল আজিজ মহল্লা, সোহরাব আলী, শামছুল হক, আব্দুর রাজ্জাক, এরশাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক মো. ইদ্রিস আলী, সাংবাদিক এস.এ লিমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ