• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

দিনাজপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Dinajpur Krishi Projukti Mela pic-25-11-2014দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রজেষ্ট (এনএটিটি) এর আওতায় এবং দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাতলুবর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, নতুন নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে অজানা বিষয়গুলি তৃনমুল পর্যায়ে পৌছে দিতে হবে। আর এ বিষয়ে কলম সৈনিক তথা সাংবাদিকসহ কৃষি প্রযুক্তির সঙ্গে সংশি¬ষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া। কৃষি প্রযুক্তির প্রতি উদ্বুদ্ধকরনে মেলায় মোট ২২টি স্টল অংশগ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ