• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

হারিকেন আবিষ্কারক দ্য ভিঞ্চি!

DaVinci-1416903642-670x429সিসি ডেস্ক: মধ্যযুগের কয়েকজন বুদ্ধিজীবীর বৈজ্ঞানিক দাবি ও ভাবনা আজও সবাইকে বিস্মিত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজ থেকে প্রায় সাড়ে ৪০০ বছর আগে ইতালির বিজ্ঞানী ও দার্শনিক গ্যালিলিও যখন বলেছিলেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন কেউ বিশ্বাস করেনি তার দাবি।

কেননা, সে সময় কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ যাত্রার মতো বৈজ্ঞানিক কার্যকলাপ অসম্ভব ছিল। অথচ পরবর্তী সময়ে গ্যালিলিওর সে দাবিই সত্য হয়েছে।

মধ্যযুগের বিজ্ঞানীদের এ রকম আরেকটি বিস্ময় ভাবনার কথা সম্প্রতি জানা গেছে। আর তা হচ্ছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় হারিকেন প্রথম আবিষ্কার করেছিলেন শিল্পী, বিজ্ঞানী ও দার্শনিক লিওনার্দো দ্য ভিঞ্চি।

মধ্যযুগের শিল্পকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানী অ্যান পিজোরুসসো। সে যুগের বিখ্যাত চিত্রশিল্পীদের ছবি নিয়ে গবেষণা করার সময় পিজোরুসসো দেখেন, প্রায় ৫০০ বছরের বেশি আগে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা কয়েকটি ছবিতে হুবহু ঘূর্ণিঝড় হারিকেন ফুটিয়ে তোলা হয়েছে।

গবেষক পিজোরুসসো বলেন, স্যাটেলাইট প্রযুক্তি ছাড়াই কীভাবে হারিকেন চিহ্নিত করলেন দ্য ভিঞ্চি! একটি, দুটি নয়, ১৬টি চিত্রে হারিকেনের ছবি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি।

পিজোরুসসো জানান, লিওনার্দোই প্রথম হারিকেন ঝড় আবিষ্কার করেছিলেন। প্রায় ৫০০ বছর আগে প্রাকৃতিক দুর্যোগের ওপর এমন কয়েকটি ছবি লিওনার্দো এঁকেছিলেন, যার সঙ্গে বর্তমান যুগের হারিকেনের স্যাটেলাইট ছবি পুরোপুরি মিলে যায়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ