• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

Adalotঢাকা: হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল।
বুধবার ওই ট্রাইব্যুনাল চার এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহমান ওরফে ফাহাদ আলাল।
রায় ঘোষণার পর আসামির কাঠগড়ায় থাকা সাইফুল ইসলাম বিচারকের উদ্দেশে বলেন, “স্যার আমি তো হাইকোর্টে একটা মামলা করেছি। আমার বয়স তো তখন স্যার চৌদ্দ বছর ছিল। আমার সমস্ত সার্টিফিকেট আদালতে দিয়েছি। স্যার আমার প্রতি একটু দয়া করুন।”
এ মামলাটিতে ২৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টাঙ্গাইল থানাধীন রাবনা বাইবাস ট্রাফিক পোস্টে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যমলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই জেএমবি সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই পুলিশের সোর্স জয়নাল আবেদীন নিহত হন। আর এতে কনস্টেবল সিরাজ মিয়া আহত।
এ ঘটনায় পুলিশের পিপিএম আবদুর রব সে সময় টাঙ্গাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ