• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কর্মীসহ দুইজনের লাশ উদ্ধার

Lasলক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীর কাফিলাতলী ও রায়পুর উপজেলার হাজিমারা এলাকায় থেকে পৃথক ঘটনায় আওয়ামী লীগ কর্মী ফজলুল করিমসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পৃথক স্থান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর  সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী এলাকার একটি পুকুরে আওয়ামী লীগ কর্মী ফজলুল করিমের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের  লাশ উদ্ধার করে।

নিহত ফজলুল করিম একই উপজেলার উত্তর হামছাদী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে ও স্থানীয় আওয়ামীলীগ কর্মী বলে জানা গেছে।

অপরদিকে রায়পুর উপজেলার উত্তর চরবংর্শী ইউনিয়নের হাজিমারা এলাকার চরকাচিয়ার একটি ধান ক্ষেত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে পৃথক পৃথক ভাবে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  দুইটি মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ