• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

দিনাজপুরে ৭ দফা দাবীতে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

DSC02677 copy -vvদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ৭ দফা দাবীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর সভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে।
বুধবার দুপুরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ ঃ ২৫৭৩) নেতাকর্মীরা সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেন। শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবী হলো- অবৈধভাবে শহরে ব্যাটারী চালিত সকল ইজি বাইক চলাচল বন্ধ করা, পৌরসভার সকল রাস্তা মেরামত ও পূণঃনির্মাণ করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে মিল রেখে রিক্সা ও ভ্যান ভাড়া নির্ধারণ করা, রিক্সা ও ভ্যান স্ট্যান্ডে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে রিক্সা-ভ্যান স্ট্যান্ড হিসেবে চিহ্নিত করে সাইন বোর্ড টানিয়ে দেয়া, রিক্সা-ভ্যান শ্রমিকদের বিশ্রামাগার ও প্রসাব পায়খানা ব্যবস্থা করা, রিক্সা-ভ্যান শ্রমিকের উপর পুলিশ ও ট্রাফিক নির্যাতন বন্ধ করা এবং রিক্সা-ভ্যান শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল চালু করা।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের সভাপতি মোঃ ধলা মাতব্বর, সাধারণ সম্পদাক মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোঃ মকছেদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ বুলবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জমির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ-সম্পাদক মোঃ মির্জা আব্বাস আলী, ক্রীড়া সম্পাদক মোঃ হানিফসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, দিনাজপুর পৌর সভার মেয়র,  ইউএনও সদর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ