• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

নীলফামারীতে পিএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

atto hottaসিসি নিউজ: পিএসসি পরীক্ষা খারাপ হওয়া নীলফামারীতে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী হলো চান মিয়া (১১)। সে জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী তিস্তা নদীর একতার চর ঝিনঝিড়ি গ্রামের দিনমজুর আমানুল্লাহ মিয়ার ছেলে। আজ বুধবার দুপুরে তার নিজ বাড়ীর সাথে একটি বাঁশঝাড় হতে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, চাঁনমিয়া ওই গ্রামের দিনমজুর আমানুল্লাহ মিয়ার ৪ ছেলের মধ্যে সবার বড়। সে স্থায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র হিসাবে টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। পুলিশ ধারনা করছে পরীক্ষা খারাপ হওয়ার কারনে মঙ্গলবার রাতের কোন এক সময় পরিবারের সকলের চোখ ফাকি দিয়ে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা গ্রহন করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ