• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন ছাত্র বহিষ্কার

Bohiskarদিনাজপুর প্রতিনিধি : হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল কারচুপির সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন-পিএইচডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন, বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অন্তু।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন অফিসার কর্তৃক সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ নভেম্বর হাবিপ্রবির ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে অরুণ কান্তি রায় সিটন ও এসএম জাহিদকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
উক্ত ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে গত ১৮ নভেম্বর ২০১৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে অভিযুক্ত উক্ত তিনজন ছাত্রকে আত্মপক্ষ সমর্থনের জন্য ৭ দিনের সময় দেয়া হয়। তাদের জবাব ২৭ নভেম্বর ২০১৪ তারিখে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় সন্তোষজনক বিবেচিত না হওয়ায় কর্তৃপক্ষ এই তিনজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ