• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

নিরব প্রশাসন !

Dinajpur mapএকলাছুর রহমান, বিরামপুর ( দিনাজপুর): কেউ কি নেই পাশে দাঁড়ানোর ? এই একটি মাত্র প্রশ্ন অসহায় অত্যাচারিত পুত্র সন্তানহীন তোজাম্মেল শাহ্ এর পরিবারের প্রত্যেকটি সদস্যের। দিনাজপুর জেলার বিরামপুর থানার টাটকপুর গ্রামে এই পরিবারটির বসবাস। যে ঘটনার সূত্রপাত ২৬ মার্চ ২০১৪। ঐ দিনে আসামী আ: হাকিম (হক), মামুন শাহ্ সহ তাদের পরিবারের সকল সদস্য ও সহোযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে উক্ত তোজাম্মেল শাহ্ ও তার ভাইদের বসতভিটা থেকে উচ্ছেদের চক্রান্তে লিপ্ত হয়ে অন্যায় ভাবে পরিবারটির উপর অত্যাচার করে এবং তার দুই কন্যা ও স্ত্রীকে বেধম প্রহার করে। মুমূর্ষ অবস্থায় তাঁরা বিরামপুর হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরামপুর থানায় ২৭ মার্চ ১৭ নং মামলা দায়ের হয়, যার জিআর নং-৪৪। মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুল হক আসামীদের ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়ায় বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে চার্জশীট প্রেরণ করেন। উক্ত মামলায় আসামীরা জামিনে এসে আবারও তোজাম্মেল শাহের পরিবারটির উপর অত্যাচার দিন দিন বাড়িয়েই চলেছে। এসমস্ত অত্যাচার থেকে রক্ষা পাওয়ার আশায় বিরামপুর থানায় একটার পর একটা সাধারণ ডাইরি করেও কোন ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি পরিবারটি।

বিরামপুর থানার পুলিশের কয়েক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,ওসি মোমিমুল ইসলামের সাথে আসামী পক্ষের লোকজনের ঘনিষ্ঠতা থাকাতে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

বিরামপুর থানার এস.আই শামসুল, এস.আই রব্বাানী জানান, ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে তারা পুলিশী ভূমিকা রেখেছিল। কিন্তু পুলিশ চলে আসার পর তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরও তারা তা অমান্য করেছে।

আক্ষেপের সাথে তোজাম্মেল শাহের কন্যা মোছা. নাহিদ শুকতারা বলেন, প্রশাসনের কোন কথা মানতে রাজি নয় আসামী পক্ষ। তারপরও আজ নিরব কেন প্রশাসন? কিছুই কি করার নেই তাঁদের?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ