হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় বিভিন্ন পণ্য সহ যৌন উত্তেজক বড়ি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা এগুলি জব্দ করে। যার আনুমানিক মুল্য ৮৮ লাখ টাকা।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, হিলি সীমান্তের নওপাড়া, ঘাসুড়িয়া ও মংলা সীমান্ত দিয়ে বেশকিছু লোকজন অবৈধভাবে ভারত থেকে শাড়ী, কম্বল, চাদর, সোয়েটার, স্টীল সামগ্রী, জুতা, ওষুধ সহ বিভিন্ন পণ্য নিয়ে দেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে। তিনি জানান, জব্দকৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।